,

খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সরাইলে মাইকে ঘোষনা দিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০

attack1নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষনা দিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের দৌলতপাড়া ও বিলের পাড় এলাকার বাসিন্ধাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মতীর্থ গ্রামের পাশে রুপালী ব্রিকস মিলের খালি জায়গায় ছেলেরা খেলাধূলা করে থাকে। গত মঙ্গলবার ঈদের পরের দিন দৌলতপাড়া ও বিলের পাড় এলাকার ছেলেরা একই মাঠে খেলতে যায়। মাঠের দখলকে কেন্দ্র করে উভয় পাড়ার ছেলেদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পাড়ার বাসিন্ধারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে অংশ করার জন্য মসজিদের মাইকে ঘোষনা দেওয়া হয়। এতে করে সংঘর্ষ আরো ভয়াবহ রুপ ধারন করে। বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ ৩০ জন আহত হয়েছে। আহতদের সরাইল হাসপাতাল সহ আশ পাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে