,

বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পথচারী। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তাদের বাড়ি মরজাল বলে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউছার।

পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী। মোটরসাইকেলটি ভৈরবের সিমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে এর চার আরোহী মোটরসাইকেল নিয়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিহতরা রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য তারা ভৈরব যাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে