,

নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ : মোহাম্মদ নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্টিক বিজয় হবে।

তিনি বলেন, বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আর উন্নয়ন স্বার্থেই জনগন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা টিএফপিও রেবেকা সুলতান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে