,

সালমান খানের সাজা নিয়ে বিভ্রান্তি!

news-image

২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের সাজা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। প্রথম দিকে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, জি নিউজ, ইন্ডিয়া ডট কম ও শোবিজ নিউজের জন্য জনপ্রিয় পিঙ্কভিলা ও স্কুপহুপসহ ভারতের বেশ কিছু গণমাধ্যমে সালমানের ২ বছরের জেল হয়েছে বলে খবর প্রকাশ করে। যা দেখে বিদেশের বেশ কিছু গণমাধ্যমও একই খবর প্রকাশ করে। এই তালিকায় রয়েছেন লন্ডনের দ্য সানও।

যদিও পরবর্তীদের এসব গণমাধ্যম সংশোধন করে খবর প্রকাশ করেছে, ‘কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সালমানের ৫ বছরের জেল দিয়েছেন যোধপুরের একটি আদালত।’

কিন্তু প্রথম দিকে তাদেরই প্রকাশ করা ২ বছরের জেল হওয়ার খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা বিদেশি অন্যান্য দেশের গণমাধ্যমের মতো বাংলাদেশেরও বেশ কিছু গণমাধ্যম ২ বছরের জেল হওয়ার খবর প্রকাশ করে। যা নিয়ে অনেকেই বিভ্রান্তি হচ্ছেন। কিন্তু এটা বাংলাদেশি গণমাধ্যমের কোনো ভুল নয়, কারণ ২ বছরের তথ্যটা তারা ভারতীয় গণমাধ্যম থেকেই নিয়েছে। এবং তথ্য সূত্র দিয়েছে।

যদিও এদিন সকালে বাংলাদেশ প্রতিদিনে সালমানের একটি খবর প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছিল দোষী সাব্যস্ত হলে সালমানের ৬ বছরের জেল হতে পারে। তাই প্রথম দিকে ভারতীয় গণমাধ্যমে সালমানের ২ বছরের জেল হওয়ার খবর প্রকাশ হওয়ার পর দ্বিধা থাকায় সেই সব গণমাধ্যমের প্রমাণ হিসেবে স্ক্রিনশট রাখা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে