,

পাবনার সেই সমকামী বিয়ের ঘটনায় মামলা

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের বোঁথর গ্রামে ভিন্ন ধর্মের সমকামী যুবক ও কিশোরের বিয়ের ঘটনায় মঙ্গলবার রাতে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর মামলা রেকর্ডভূক্ত হলে কথিত ‘বর’ গগনের বাবা রাম সরকারকে বুধবার চাটমোহর থানা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গগনের বাবা অসুস্থ হলে তার মা সুস্থতা কামনা করে পূজা দিতে চেয়েছিল। পরে তাঁর স্বামী সুস্থ হলেও তিনি স্বপ্নে দেখেন যে একটি মুসলিম ছেলের সাথে তার ছেলের বিয়ে দিলে পরিবারের জন্য ভালো হবে,” সে কারণেই ছেলে গগনের সাথে আলামীনের বিয়ে দেন তারা।

এদিকে পুলিশ জানায়, মার্চ মাসের ২৮ তারিখে ১৩ বছর বয়সী ছেলেটি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রাস্তায় বৃষ্টি এলে সে একটি দর্জির দোকানে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা হয়ে যাওয়ায় দর্জি ওই ছেলেটিকে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং কয়েকদিনের জন্য তাকে থাকতে দেয়।

এক পর্যায়ে দর্জির ২৩ বছর বয়সী ছেলের সাথে ১৩ বছর বয়সী ছেলেটিকে ভুল বুঝিয়ে বিয়ে দেয়া হয়। তবে,বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পুলিশের বক্তব্যের সঙ্গে একমত হন নি।

আলামীন নামের বালকটিকে পুলিশ ‘ভিকটিম’ হিসেবে উল্লেখ করলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, উভয় পরিবারের সম্মতিতেই এ বিয়ে হয়েছে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে একজনকে পুরোহিত সাজিয়ে হিন্দু রীতিতে গোপনে এ বিয়ে করানো হয়। পরে এ ঘটনা এলাকাবাসী জানতে পারে। এরপর আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।”

চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বিষয়টিকে ‘সমকামী বিয়ে’ হিসেবেই দেখছেন। তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানার পর পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছিল। তদন্তে, সমকামী বিয়ের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ মুহূর্তে সম্পূর্ণভাবে প্রমাণ করা সম্ভব নয়। তবে সমকামী হিসেবে মোটামুটি প্রতীয়মান হয়েছে।” তবে এ বিষয়ে বিস্তারিত একটি তদন্তও চালানো হচ্ছে।

চাটমোহর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, ভিন্ন ধর্মের সমকামী বিয়ের এ ঘটনায় মঙ্গলবার রাতে হাবিল উদ্দিন বাদী হয়ে থানায় রাম সরকার ও গগনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ৩)। বর্তমান গগন পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা অব্যাহত আছে। রাম সরকারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আলামীনকে তার বাবা মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে