,

বাড়ি থেকে পালিয়ে এসে সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা কিশোরীর

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান মুম্বাইয়ে কোথায় থাকেন তা সারা ভারত জানে। বান্দ্রার সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমানকে দেখতে উঁচু প্রাচির টপকে ভিতরে ঢোকার চেষ্টা করল এক ১৫ বছরের কিশোরী। তাকে ধরে ফেলল বান্দ্রা পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা নাবালিকা মেয়েটি বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে এসেছিল শুধু প্রিয় সলমন খানের সঙ্গে দেখা করতে। তাকে ধরে নিয়ে ডোঙ্গরি চাইল্ড হোমে নিয়ে যাওয়া হয়েছে ও বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।

ভোপালের বেরাসিয়া টাউন থেকে কিশোরী ট্রেনে মুম্বাই এসেছে। বান্দ্রা রেল টার্মিনালে নেমে সোজা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে সে। প্রথমে মূল দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা আটকে দেয়। বলা হয় অভিনেতা বাড়িতে নেই। চলে গিয়ে পরে ফের ফেরত আসে মেয়েটি।

তারপরে লুকিয়ে দেয়াল টপকে ঢোকার চেষ্টা করে। শেষে নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে তুলে নিয়ে যায়। কিশোরীর বাবা-মা ভোপাল থেকে মেয়েকে নিতে মুম্বাই আসছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে