,

বৈধ চ্যানেলে প্রবাসী রেমিট্যান্স বেড়েছে

news-image

নিউজ ডেস্ক : দেশে বৈধ চ্যানেলে প্রবাসী রেমিট্যান্স আসা বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১,৩০০.৪৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা গেলো বছরের একই সময়ের চেয়ে ২২২.৯৪ মিলিয়ন ডলার বেশি।

২০১৭ সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে ১,০৭৭.৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল। চলতি ২০১৭-১৮ অর্থবছরে (অর্থবছর ২০১৮) ৯ মাসে দেশে মোট ১০,৭৬১.২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গেলো অর্থবছরের একই সময়ে ছিল ৯,১৯৪.৫৯ মিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয়-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসীরা মার্চ মাসে রেমিট্যান্স পাঠাতে বেসরকারি ব্যাংকিং চ্যানেল বেশি ব্যবহার করেছেন, যার পরিমাণ ছিল ৯৫৯.৫১ মিলিয়ন ডলার।

এ সময়ে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল এই ছয়টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক মোট ৩১৫.৭৯ মিলিয়ন ডলার এবং একটি রাষ্ট্রায়ত্ব বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ১১.৩৪ মিলিয়ন ডলার গ্রহণ করেছে।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক ১২৫.৫৫ মিলিয়ন, জনতা ব্যাংক ৭৭.৭৭ মিলিয়ন, রূপালী ব্যাংক ১৪.২১ মিলিয়ন, সোনালী ব্যাংক ৯৮.৪৬ মিলিয়ন এবং বেসিক ব্যাংক শূন্য দশমিক ৪০ মিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে।

এছাড়া প্রবাসী বাংলাদেশিরা বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৩.৮২ মিলিয়ন ডলার প্রেরণ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) সর্বোচ্চ ২৮২.৫৬ মিলিয়ন ডলার গ্রহণ করেছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিল) গ্রহণ করেছে ৭৩.৮৪ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে