,

মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন ১ লক্ষ মে: টন ছাড়িয়েছে

news-image

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর ব্যবস্থাপনায় মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত মার্চ/১৮ মাসে জিটিসি কর্তৃক খনি থেকে পাথর উৎপাদন ১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে।

খনি সুত্রে জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির নতুন স্টোপ নির্মান এবং  উন্নয়নে অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করে  খনি থেকে পাথর উৎপাদন বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে পাথর উৎপাদন  দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাথর খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার টন পাথর উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে জিটিসি’র ব্যবস্থাপনায় বিদেশী এবং দেশী খনি প্রকৌশলী এবং তাদের প্রশিক্ষিত খনি শ্রমিকরা তিন শিফটে দিনে ও রাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে জিটিসি’র মাসিক পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হতে চলেছে। চলতি বছরের গত মার্চ মাসে (সাপ্তাহিক ও সরকারী ছুটি ব্যাতীত) জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি থেকে তিন শিফটে পাথর উৎপাদন  ১ লক্ষ টন ছাড়িয়ে গেছে।

খনির জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর জেনারেল (জিএম)জাবেদ সিদ্দিকি জানান, জিটিসি পাথর খনির উন্নয়নে এবং ভু-গর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মানে দক্ষতা এবং সফলতার স্বাক্ষর রেখেছেন। তাদের ব্যব¯া’পনায় খনি থেকে পাথর উত্তোলন বৃদ্ধি পাচ্ছে এবং মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রায় জিটিসি সফল হবেন বলে তারা মনে করছেন। এতে করে খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) পাথর বিক্রি করে লাভের মুখ দেখবে এবং অচিরেই খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে বলে তিনি আশা করছেন।

উলে­খ্য যে, গত ২৩ মার্চ মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রায় জিটিসি কর্তৃক নির্মিত ৯ নং স্টোপ হতে পাথর উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে