,

মুরগির সঙ্গে এ কেমন শত্রুতা!

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খামারে বিষ প্রয়োগ করে ৫০০ মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার উপজেলার খরেবাড়ী ইউনিনের অম্রবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

পরে খামারের মালিক উদায় চন্দ্র রায় মঙ্গলবার পাঁচজনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

উদায় চন্দ্র রায় বলেন, এলাকার মৃত আশুতোষ রায়ের ছেলে বাবু চন্দ্র রায়, প্রভাত চন্দ্র রায় ও অশেষ চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়ের সঙ্গে তার পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তারা গত সোমবার দিবাগত রাতে মুরগির খামারে বিষ দেয়। এতে খামারের প্রায় ৫০০ মুরগি মারা গেছে।

অপর দিকে বাবু চন্দ্র রায় ও প্রভাত রায় অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে, খামারের মালিক উদায় চন্দ্র নিজেই খামারে বিষ দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে সরেজমিনে দেখা যায় খামারে প্রায় ২ হাজার দুই হাজার ছিল। সেগুলোর মধ্যে ৫০০ মুরগি মারা গেছে। অন্য গুলোর অবস্থাও ভাল না।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন বাদির অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে