রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন কারাকর্তৃপক্ষের কাছে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন কারাকর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বোর্ড।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের যে চারজন অধ্যাপক খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছিলেন, তারা চিকিৎসার একটি চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে হস্তান্তর করেছেন। সেটা হাসপাতালের পক্ষ থেকে কারাকর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিক্স), অধ্যাপক মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক টিটু মিয়া (মেডিসিন) এবং সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

রোববার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে এই চিকিৎসক দল গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

বোর্ডের প্রধান অধ্যাপক শামছুজ্জামান বলেন, আমিসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তার সমস্যাগুলো শুনেছি। উনার ঘাড়ে, হাতে, পায়ে ব্যথা আছে। এই ব্যথার কারণে তিনি আগে থেকেই কিছু ওষুধ খেতেন। এগুলোর পাশাপাশি আরো কিছু ওষুধ ওই দিনই যোগ করা হয়েছে। তার ব্যবস্থাপত্রে উনার রক্ত পরীক্ষা ও এক্স-রে করার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ড. সোহেলী রহমান খালেদা জিয়াকে কিছু ব্যায়ামও দেখিয়ে দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ