,

নির্বাচন পর্যবেক্ষক হতে ১২০ সংস্থাকে প্রাথমিক মনোনয়ন

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ১২০টি সংস্থাকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাগুলোর নাম জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আরজু বলেন, নির্বাচন পর্যবেক্ষক হতে এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানাতে হবে। কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তার উপযুক্ত প্রমাণসহ অভিযোগকারী নাম-ঠিকানা, ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট আপত্তি দাখিল করতে হবে। শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যাচাই-বাছাই, আপত্তি শেষে যোগ্যতাসম্পন্ন সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে বলেও ওই গণবিজ্ঞপিতে জানানো হয়েছে।

এর আগে নিবন্ধনের জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্দিষ্ট সময়ে দুই শতাধিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষকের জন্য নিবন্ধনের আবেদন করে।

আসাদুজ্জামান আরো জানান, এবার নামসর্বস্ব কোনো পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে না। এ জন্য নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এ নীতিমালা অনুসারে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে যে সংস্থাগুলো কাজ করে আসছে এবং পাশাপাশি যাদের নিবন্ধিত গঠনতন্ত্রের মধ্যে এসব বিষয়সহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণের অঙ্গীকার রয়েছে, শুধু সেসব বেসরকারি সংস্থাই নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হওয়ায় অগ্রাধিকার পাবে।

এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করার সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী ব্যক্তির সংস্থাকেও এবারে নিবন্ধন দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে