,

কে এই সুন্দরী নববধূ, যার লেহেঙ্গায় ইন্টারনেটের মনচুরি!

news-image

বিয়ের আয়োজন মানেই কনের পোশাকে লালের ছড়াছড়ি থাকবে। তাকে বলা হবে লাল টুকটুকে বউ। এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসা ঝুঁকির বিষয়। কেউ যে সাহস করে অন্য রংয়ের পোশাক পরবেন, যদি সবাই সমালচনা করেন? কনের গায়ে কেন লাল পোশাক নেই? কিন্তু সবার সব ধারণা পাল্টে দিয়েছেন পাকিস্তানের এক নববধূ। তার লেহেঙ্গা পরা ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।

নববধূর পোশাক বাছাইয়ে তিনি যে সাহসী পরীক্ষা চালিয়েছেন তা বলাই যায়। পাকিস্তানিরাও কিন্তু নতুন বউয়ের গায়ে লাল পোশাক দেখতে চায়। কিন্তু এই নারী অন্য কিছু দেখিয়ে দিলেন। মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন ইন্টারনেটে। এখন তার লেহেঙ্গা সবার মন চুরি করে নিয়েছে বলেই মনে হচ্ছে।

নাম তার নায়াব দানিয়াল। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা বটল গ্রিন লেগেঙ্গা পরেছিলে তিনি। তার মেহেদি অনুষ্ঠানে এ রংয়ের পোশাক বেছে নেওয়া বেশ ঝুঁকিপূর্ণই ছিল। কিন্তু ঘটলো উল্টোটা। তার সবুজ লেগেঙ্গায় ছিল লাল বন্ধিনী দোপাট্টা। সমন্বয়টা অসাধারণ! চমৎকার পলকি অলংকারে এই সুন্দরী রমনী হয়ে উঠেছেন সবার হৃদয়ের রানি। কনে হিসেবে তার মেকআপ ছিল একেবারেই কম। যেটুকু না হলেই না।

অবশ্য তার হ্যান্ডসাম স্বামীও যে পিছিয়ে ছিলেন তা নয়। সব্যসাচীর আরেক শিল্পকর্ম পরেছিলেন তিনি। এই জুটিকে রাজসীক লাগছিল। তার পোশাকের সঙ্গে গায়ে জড়ানো ছিল দারুণ একটি শাল।

এই পাকিস্তানি জুটি কোনো ফিল্মী তারকা নন। কিন্তু ইতিমধ্যে তাদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ফ্যাশন সচেতনরা তো নববধূর লেহেঙ্গার ইন্দ্রজালে আটকে গেছেন রীতিমতো।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে