,

শাকিব খান হাসপাতালে, তবে শঙ্কামুক্ত

news-image

বিনোদন প্রতিবেদক : শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিছুটা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন জানান, ‘ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন শাকিব খান। এই তারকার শারীরিক অবস্থা গুরুতর নয়। দুই থেকে তিন দিন বিশ্রামে থাকতে হবে।’

এদিকে শাকিবের একটি ঘণিষ্ঠ সূত্র শুক্রবার সকালে জানিয়েছেন, শাকিবের অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসক যখন বলবেন তখনই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।

শাকিব গত বছরও ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, নিয়মিত চিকিৎসার জন্য তিনি এখানে আসেন। গুরুতর কিছু না হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই আবার কাজে ফিরে যান। কিন্তু গত বছর তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।

জানা গেছে, টানা সিনেমার শুটিং করছেন শাকিব খান। কিছুদিন আগেই কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করে দেশে ফিরেই চট্টগ্রামে গিয়ে ‘সুপারহিরো’ ছবির শুটিং করছিলেন। গত বুধবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে বিকেলে ঢাকায় ফিরে নিজের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন।

কিছুদিন পরই স্কটল্যান্ডে যাবেন শুটিংয়ের কাজে। এছাড়া ব্যক্তি জীবনে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়েও নানা জটিলতায় রয়েছেন শাকিব। কাজের চাপ আর ব্যক্তি জীবনের জটিলতার জন্যই শাকিব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে