বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সেরা আবেদনময়ী ডিজে হতে চান ক্রিস্টেল ক্রুজ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ডিস্ক জকি’ সংক্ষেপে ডিজে। মিউজেকের নানা ধারার মধ্যে বর্তমানে এর জনপ্রিয়তা বেশ উচ্চে, এমনকি ব্যান্ড সঙ্গীতকেও ছাপিয়ে যাচ্ছে ‘ডিজে’ মিউজিক। এই ধারায় কাজ করে দেশ বিদেশে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন কেউ কেউ। আবার কেউ কেউ নতুন করে যুক্ত হচ্ছে ‘ডিজে’ মিউজিক এর সাথে। অনেকেই ইতিমধ্যে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। নারী ও পুরুষ উভয়ই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন ‘ডিজে’ মিউজিক এ। নবাগতদের মধ্যে নিজের কৌশল, মেধা আর দক্ষতা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ডিজে ক্রিস্টেল ক্রুজ ।

২০১৪ সাথে ডিজে হিসেবে পথচলা শুরু করে অদম্য গতিতে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তুলছেন ডিজে ক্রিস্টেল ক্রুজ । শুধু মিউজিক নয়, নিজের সৌন্দর্য দিয়েও বিমোহিত করে রাখেন দর্শকদেরকে তিনি। দেশের অন্যতম সেরা আবেদনময়ী ফিমেল ডিজে হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ক্রিস্টেল। কোন একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই নিজের আগ্রহ আর উদ্যোগে ডিজে হিসেবে নিজের যাত্রা শুরু করেন জন ক্রুজ ও অঞ্জনা গোমেজের জ্যেষ্ঠকন্যা ক্রিস্টেল ক্রুজ । তিনি দেশের প্রথম খ্রিস্টান ফিমেল ডিজে। তিনি ইতিমধ্যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানী এবং পারিবারিক আয়োজনেও নিজের জনপ্রিয়তার ছাপ রেখেছেন।

বর্তমানে যে কোনো কমার্শিয়াল কিংবা প্রাইভেট ইভেন্টে ডিজে পার্টি থাকেই। ‘ডিজে’ মিউজিক এত জনপ্রিয় হ ওয়ার কারন কি? এই প্রশ্নের উত্তরে ক্রিস্টেল ক্রুজ বলেন, ডিজে মিউজিক মানেই পার্টি গার্ল কিংবা এলকোহল নয়, এটি একটি শিল্প। মূলত ডিজে একটি এমন শিল্প, যা একক প্রয়াসের মাধ্যমে, একটি মাত্র যন্ত্র নিয়ে একজন মানুষ মাতিয়ে তুলতে পারেন পুরো পার্টিকে, সকল মানুষকে।

ডিজে পার্টির মধ্যে তারা নতুনত্ব খুঁজে পায়। আর তাই ডিজে পার্টির একটি বিশেষ চাহিদা তৈরি হয়েছে। শুধু তরুণ তরুণীরাই নন, ডিজে পার্টির কদর রয়েছে শিশু কিংবা বয়স্কদের মধ্যেও। দেশের ডিজে মিউজিকের জনপ্রিয়তা বাড়াতে সারা বছর ডিজে পার্টির আয়োজন করতে হবে, থাকতে হবে সাপ্তাহিকভিত্তিতেও আয়োজন, যেখানে যেকারো ইচ্ছে হলে অংশগ্রহন করতে পারবে।

শুধু ডিজে মিউজিকের মধ্যেই নয়, ক্রিস্টেল ক্রুজ ইতিমধ্যে নিজেকে সম্পৃক্ত করেছেন মডেলিং, মিউজিক ভিডিও চিত্রায়নে। আগামী দিনে নিজের মেধা, কৌশল ও দক্ষতার মাধ্যমে শুধুমাত্র দেশে নয় দেশের বাইরেও সেরা ডিজে হওয়ার স্বপ্ন দেখেন ক্রিস্টেল ক্রুজ ।