রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রে আর ফিরবেন না ময়ূরী

news-image

বিনোদন প্রতিবেদক : এককালের ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম পাওয়া যায়। ১৯৯৮ সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন। তবে আরো ভিন্ন তথ্যও জানা যায়।

চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী। তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামে একজন প্রযোজক। ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হলেও ময়ূরী ছবিটিতে ছিলেন না। তিনি ক্যারিয়ার শুরু করেন রাজা নামের একটি ছবি দিয়ে। এরপর তিনি ক্যারিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনও ভালো ছবি নির্মাণ করেন না।

ময়ূরী অর্থ উপার্জন করেছেন সে সময় অনেক এবং মগবাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। বর্তমানে তিনি সেই ফ্ল্যাটেই আছেন। সংসার করছেন এবং তার দুই সন্তান রয়েছে। ময়ূরীর স্বামী রেজাউল করিম খান মিলন মারা যান ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর। মিলন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশকিছু অশ্লীল সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এ অভিনেত্রী। কয়েকবছর আগে ‘ডার্টি পিকচার’ সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী।

তবে এটিও এখন বন্ধ রেখেছেন। চলচ্চিত্রের কোনো কাজ তার হাতে নেই। তিনি এখন স্টেজ শোয়ে অংশ নিচ্ছেন। গত বছরে দেশের বাইরে যাওয়ার কথাও ভেবেছিলেন এ অভিনেত্রী।

ময়ূরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাংলা ভাই’। নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত ‘চার সতীনের ঘর’ শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্রাভিনেতা আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী।

ময়ুরী গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলেন। তারপরেও সম্প্রতি তার সাথে কথা হয়। তিনি বলেন, অনেক সানফগবাদিক আমার বিরুদ্ধে অনর্থক ইচ্ছেমতো খবর ছাপেন। কিন্তু এসব খবরের সত্যতা নেই। তাই আমি কোনো সংবাদ মাধ্যমে আর কথা বলতে চাই না। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতোটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ