,

প্রধানমন্ত্রী এখন ঠাকুরগাঁওয়ে, জনসভা অভিমুখে ঢল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় অংশ নিতে আজ বৃহস্পতিবার ১১টা ৫০ মিনিটে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরে অবতরণ করেছেন। তিনি এখন জেলা সার্কিট হাউজে অবস্থান করছেন। জনসভাটি শুরু হবে বিকেল ৩টায়। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় অংশ নিতে দলে দলে সরকারি বালক উচ্চবিদ্যালয় বড়মাঠে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে জনসভা অভিমুখে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতা-কর্মীরা জনসভায় আসছেন। ট্রাক, মিনিবাস, মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেটে মানুষ জনসভায় আসছেন। জয় বাংলা স্লোগান দিতে দিতে এবং বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে আসছেন অনেকে। তাদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন, অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে।

জনসভার জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে চেয়ার। সাজানো হয়েছে প্যান্ডেল। নিরাপত্তায় সিসি ক্যামেরাও বসানো হয়েছে বড়মাঠের চারপাশে। এছাড়া শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের জনসভাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে। জনসভাস্থলে প্রবেশ করা ছাড়াও বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের দফায় দফায় তল্লাশি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে