,

ঐশ্বরিয়াকে ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন প্রযোজক হার্ভে

news-image

বিনোদন ডেস্ক: ২০১৭ সালের মাঝামাঝি হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সোশ্যাল সাইটগুলোতে শুরু হয়েছিল ‘মি টু’ ক্যাম্পেইন’। ২০১৮ সালের গোড়ার দিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও এই ক্যাম্পেইনকে সমর্থন করে কালো পোশাকে হেঁটেছিলেন হলিউডের নায়িকারা।

তবে এই ক্যাম্পেইন শুধু হলিউডেই থেমে থাকেনি। পৌঁছে গিয়েছিল বলিউডের দরজাতেও। বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন রাধিকা আপ্তে, বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা। এবার সেই মি টু ক্যাম্পেইনে সাড়া দিয়ে এগিয়ে এলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

শোনা যায়, হার্ভে ওয়েনস্টেইন এক সময় ঐশ্বর্যকে ‘পেতে’ মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকি, ঐশ্বর্যকে পেতে হলে বেশ বড় অঙ্কের অর্থ দিতেও রাজি ছিলেন তিনি। কিন্তু, রাই সুন্দরীকে কখনও বাগে আনতে পারেননি।

ঐশ্বরিয়ার তৎকালীন ম্যানেজার সাইমন শেফিল্ড বলেন, ঐশ্বর্যকে কাছে পেতে এক সময় পাগলের মতো ব্যবহার করতেন হার্ভে ওয়েনস্টেইন। কী করলে ঐশ্বর্যকে পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাব সাইমন জানিয়ে দিয়েছিলেন, হাজার চেষ্টা করলেও ঐশ্বর্যকে পাবেন না হার্ভে।

ওই বিষয়ের পর এবার ‘মি টু’ ক্যাম্পেইন নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া। বললেন, নারীদের যাতে কোনোভাবে যৌন হেনস্থার মতো ঘটনার সম্মুখীন না হতে হয়, সেজন্য আরও বেশি করে সচেতনতা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি যৌন হেনস্থা নিয়ে সমাজের প্রতিটি মানুষ সরব হতে হবে। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে