,

আবারও শাহরুখকন্যার গোসলের ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে বলে কথা। জন্মসূত্রেই তারকা বনে আছেন শাহরুখকন্যা সুহানা। ফলে যেখানেই যান শাহরুখের মেয়ে বলে আলাদা গুরুত্ব পান। গেলো বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে সুইমিংপুলে গোসলের ছবি প্রকাশ করেছিলেন। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আবারও সুইমিং পুলে গোসলের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে আলোচনা তৈরি করেছেন শাহরুখ কন্যা। এবার দেখা গেছে, সুইমিং পোশাকে পানিতে দাঁড়িয়ে আছেন সুহানা খান। সঙ্গে রয়েছেন তার এক বন্ধু। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।

বলিউডের সিনেমায় অভিনয় না করলেও মঞ্চনাটকে অভিনয় করেছেন সুহানা। মুম্বাইয়ের একটি নাটকের দলের সঙ্গে যুক্ত আছেন। সুহানা অভিনীত মঞ্চনাটক ‘সিন্ডারেলা’দেখার পর শাবানা আজমি প্রশংসা করে টুইট করেছিলেন।

বলিউডের অনেক নির্মাতাই সুহানাকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ দেখিয়েছেন। তবে শাহরুখ চান না এখনই সিনেমায় আসুক সুহানা। শাহরুখ নিজেই সুহানাকে অভিনয় বিষয়ে তৈরি করছেন।

পাশাপাশি থিয়েটার থেকেও অভিনয় শিখছেন সুহানা। ফলে ছবিতে সুহানা অভিনয় করবেন এমনটাই মনে করছেন অনেকে। শাহরুখকন্যা সিনেমায় আসবে বলে প্রযোজকেরাও দারুণ আগ্রহী।

তবে সুহানাকে ঠিক কবে দেখা যাবে সিনেমার পর্দায় সেটা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। শাহরুখ চান, সুহানা নিজের যোগ্যতা নিয়েই বলিউডে আসুক। সুহানাও সেভাবে নিজেকে তৈরি করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে