রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমিত যীশু ও লাবণ্য কোয়েল

news-image

বিনোদন ডেস্ক : ৯ বছর পর আবার জুটি বাঁধছেন কলকাতার যীশু সেনগুপ্ত ও কোয়েল মল্লিক। তাঁদের নতুন ছবির নাম ‘ঘরে অ্যান্ড বাইরে।’ পরিচালক মৈনাক ভৌমিক। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। ঘরে অ্যান্ড বাইরে ছবিতে কোয়েল মল্লিক, যীশু সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্যকে দেখা যাবে।

ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায় ও স্যাভি। প্রায় তিনবছর পর অনুপম রায়ের সুরে গাইবেন লগ্নজিতা। সম্প্রতি, কলকাতার এক পাঁচতারা হোটেলে মুক্তি পেল সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির মিউজিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, যীশু সেনগুপ্ত, অনুপম রায়, মৈনাক ভৌমিক, লগ্নজিতা ও স্যাভি।

যীশু সেনগুপ্ত বলেন, আট-নয় বছর পর কোয়েলের সঙ্গে কাজ করছি। খুব মজার এক্সপেরিয়েন্স আর অনেক কিছু শেখা যায়। এই গল্পে আমার চরিত্রের নাম অমিত। সে একজন মিউজিশিয়ান। তার নিজের একটা ব্যান্ড খোলার ইচ্ছা রয়েছে। এর মাঝে তার জীবনে আসে লাবণ্য। ফলে, সে সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ে। বাকি আর কিছু বলব না। তবে, ছবির গানগুলো খুব ভালো হয়েছে। অনুপম রায় ও তার কম্পানি অসাধারণ সুর দিয়েছে।

কোয়েল মল্লিক বলেন, ঘরে অ্যান্ড বাইরে আমার অসম্ভব প্রিয় একটা ছবি। এই ছবিতে অভিনয় আমার মনের খুব কাছে থাকবে। অমিত ও লাবণ্যের দারুণ একটা ঝগড়ার ছবি। ছবিটা একদম বাঙালিয়ানাতে ভরপুর। আর গানগুলো তো অসম্ভব ভালো হয়েছে। এটা বাঙালিয়ানা, বন্ধুত্ব আর প্রেমের একটা মিষ্টি ছবি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ