,

এই ভয়টা জীবনে প্রথম পেলাম

news-image

বিনোদন প্রতিবেদক : আমি আমার শোবার ঘরে শুয়ে আছি, অসহ্য নেশার নিপীড়নে এক প্রকার নিথর অবস্থায়। আমার নিঃশ্বাস চলছে, হৃদপিণ্ডে স্পন্দন হচ্ছে, শরীরের রক্ত প্রবাহও বইছে, শুধু মাথার মধ্যে মগজটা একটু বেশি ছটফট করছে। ঘুম আসবে না জেনেও চোখ বন্ধ করে আছি। চোখ খুলে গেল, ভয়ে!

এই ভয়টা জীবনে প্রথম পেলাম। ঘুমিয়ে যাওয়ার ভয়। একদম ভরসা হচ্ছে না এই ঘুমের উপর। যদি এ ঘুম না ভাঙে! আমি এই ঘুমের রাজ্যের দখল দিতে চাই না।

একি! আমি ঘুমকে ভয় পাচ্ছি? ঘুম তাড়িয়ে বেড়াচ্ছি আমি? সত্যি কি মানুষের সাধ্য হয় ঘুমকে তাড়া করার? হয়তো। এই যে আমি ঘুমাইনি কাল সারারাত, আজ সারাদিন, আরও একটা/দুইটা রাত পারবো হয়তো। ততক্ষণে আমার ঘুম প্রচণ্ড রেগে যাবে আমার উপর। ঘুমের রাগ হয়, আর ও রাগলে খুব কালো দেখায় ওকে, ঘুটঘুটে কালো। হতে পারে এই কালোই মৃত্যু, মানব জনমের শেষ, জীবনের ইতি।

আমি ঘুম না, চিরনিদ্রাকে ভয় পাচ্ছি। কেননা, এ নিদ্রার আগে যে আমার বহু ঘুমের রাত পাওনা রয়ে যাবে। আমি ঘুমকে ভালোবাসি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি, ঘুম থেকে জেগে সেই স্বপ্ন নিয়ে আবার হাসতেও ভালোবাসি। আসলে আমি বাঁচতে ভালোবাসি…। [ডায়েরির পাতা]

(ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে