রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বেসরকারি ইউএস-বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে ঢাকায় জরুরি অবতরণ করতে হয়েছে উড়োজাহাজকে। তবে মারাত্মক কোনো সমস্যা না পাওয়ায় কিছু সময় পর মালয়েশিয়াগামী উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। চলতি মাসেই নেপালে এই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৫১ জনের।

রেজাউল করিম বলেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পর মনিটরে একটি সতকর্তামূলক সাইন দেখতে পান পাইলট। কিছুক্ষণ পর সেটি আবার চলে যায়। তবে পাইলট তখনও যেহেতু ঢাকার আকাশেই ছিলেন তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। উড়োজাহাজটিতে ১৬৪ জন যাত্রী ছিলেন। পরে সমস্যার সমাধান করে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি আবার রওনা দিয়েছে।

কামরুল ইসলাম বলেন, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিএস-৩১৫ উড়োজাহাজটি শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহটি উড্ডয়নের ১৫ মিনিট পর মনিটরে একটি সতকর্তামূলক সাইন দেখতে পান পাইলট। কিছুক্ষণ পর সেটি আবার চলে যায়। তবে পাইলট তখনও যেহেতু ঢাকার আকাশেই ছিলেন তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ঝুঁকি না নিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

এরআগে ২০ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে আবারও ঢাকায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। আর তার আগে ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় ৫১ যাত্রীর।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ