,

বলিউড ইন্ডাস্ট্রির ভেতরের খবর নিয়ে বোমা ফাটালেন রাধিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে যেন একটি বিতর্কিত নাম। সেই অভিনেত্রী এবার বোমা ফাটালেন প্রকাশ্যে। জানালেন একটি ছবির অডিশনে তাকে ফোন সেক্স করতে বলা হয়েছিল! এবং সেটা করেছিলেনও তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, অভিনয়ে প্রশংসা পেয়েছেন বহুবার। প্রশংসা পেয়েছেন মুখের ওপর সত্যি কথা বলার জন্যও। তিনি রাধিকা আপ্তে। সহজ সত্যি সোজাসাপ্টা বলার বিষয়ে তিনি সমসাময়িক অনেক অভিনেত্রীর থেকেই কয়েক কদম এগিয়ে।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো’তে উপস্থিত হয়ে ফের বোমা ফাটালেন রাধিকা। নেহা জানতে চেয়েছিলেন, রাধিকার সবচেয়ে ভয়ঙ্কর অডিশনের অভিজ্ঞতার কথা। তার উত্তরে রাধিকা জানিয়েছেন, একটি ছবির অডিশনে তাঁকে ফোন সেক্স করতে বলা হয়েছিল!

রাধিকার কথায়, ‘‘দেব ডি-র জন্য আমাকে অডিশনে ফোন সেক্স করতে বলা হয়েছিল। চুল ভাল করে বেঁধে ললিপপ খেতে বলা হয়। তখন আমি পুণেতে থাকতাম। তার আগে কখনও ফোন সেক্স করিনি। সেই প্রথম ফোন সেক্স করে বেশ মজা পেয়েছিলাম। যদিও কাজটা আমি পাইনি।’’

পরে ‘দেব ডি’ ছবির ওই চরিত্রে মাহি গিলকে কাস্ট করেন নির্মাতারা। তবে রাধিকার এই খোলামেলা স্বীকারোক্তিতে বেশ আলোড়ন শুরু হয়েছে বলি মহলের নানা অংশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে