,

হাতিরঝিলে ব্যতিক্রমী ওয়াটার লেজার শো

news-image

নিজস্ব প্রতিবেদক : উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় উৎসবে ভাসছে বাংলাদেশ। সাত দিনব্যাপী বর্ণিল আয়োজনের দ্বিতীয় দিনে আজ রাতের আয়োজন ছিল রাজধানীর নয়নাভিরাম হাতিরঝিলে ব্যতিক্রমী এক ওয়াটার লেজার শো।

রাত সোয়া ৮টায় গুলশানের পুলিশ প্লাজার পাশে ঝিলের পানিতে এই লেজার শো’র আয়োজন করা হয়। লাল-নীল-হলুদ-বেগুনি আলোর ঝরণায় মুহুর্তেই বদলে যায় নগরীর চেনা ঝিলের দৃশ্য। উচ্ছ্বসিত দর্শকদের অবাক দৃষ্টি আর বিপুল করতালিও যোগ করেছিল ভিন্ন মাত্রা।

মনোমুগ্ধ ওয়াটার লেজার শো’র পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, হাবিব ওয়াহিদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্যে তিনি বলেন, ‘এক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। কারো অবহেলার পাত্র নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে