রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক নিয়ে মন্তব্য : ক্ষমা চাইলেন মোশাররফ করিম

news-image

সম্প্রতি একটি টিভি শো-তে পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছেন মোশাররফ করিম। এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা।জাগো বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোশাররফ করিম, যার সাম্প্রতিক পর্বের আলোচনার বিষয় ছিল ধর্ষণ। সেখানেই চলে আসে পোশাক প্রসঙ্গটি। কারণ, অনেক সময়ই ধর্ষণের শিকার নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়।

এক পর্যায়ে মোশাররফ করিম মন্তব্য করেন, ‘মেয়েরা কি স্বাধীনভাবে পোশাক পরবে না? পোশাকের কারণেই যদি নারী নির্যাতিত হতো, তবে ৫ বছরের শিশু কেন নির্যাতিত হয়, বোরকা পরা মেয়ে কেন ধর্ষিত হয়?’

অনুষ্ঠানটি প্রচারের পর অনেকেই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

তবে সমালোচনা আর বাড়তে দিলেন না মোশাররফ করিম। দুঃখ প্রকাশ করলেন ভেরিফায়েড ফেসবুক পেজে, নিজের অবস্থান পরিষ্কারও করেন তিনি।

‘হালদা’ অভিনেতা লেখেন, ‘চ্যানেল ২৪-এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি।’

মোশাররফ করিম আরো বলেন, ‘আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’

যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘জাগো বাংলাদেশ’। চ্যানেল টোয়েন্টিফোরে প্রচার হয় শনিবার রাত সাড়ে ৮টায়।

ইতোমধ্যে ‘জাগো বাংলাদেশ’-এর ১৩টি পর্ব ধারণ করা হয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশদূষণ।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ