,

মুক্তিযোদ্ধারা বছরে আরো তিনটি বোনাস পাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের পরিধি বাড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তাঁরা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে তিনটি বোনাস দেয়া হবে।

বৃহস্পতিবার রাতে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেন। এরআগে তিনি সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান বক্তা ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

মন্ত্রী বলেন, সকল মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন ১০ মিনিটের বক্তব্য রেকর্ড করে আজীবন তা সংরক্ষণের ব্যবস্থার উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী মাস থেকে মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিত্সা ও ঔষধ সুবিধা প্রদান করতে যাচ্ছে সরকার। মৃত্যু পরে সকল মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।

মোজাম্মেল হক বলেন, দেশের সব যুদ্ধক্ষেত্র ও গণহত্যার বদ্ধভূমিতে একই ডিজাইনে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে। বিসিএস পরীক্ষায় ১৯৪৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সময়কালীন বিভিন্ন ঘটনাবলীর উপর ৫০ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে ৫০ সহ মোট ১০০ নম্বরের পরীক্ষা অন্তর্ভূক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে