,

চুয়াডাঙ্গায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ এএসআইসহ ৬ পুলিশ ক্লোজড

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : সাদা পোশাকে এবং নিজেদের থানা এলাকার বাইরে আসামি ধরতে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর থানার ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এদেরকে সদর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন চুয়াডাঙ্গা সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, ইন্দ্রজিৎ কুমার, কামরুল ইসলাম, কামরুজ্জামান, ইউসুপ আলী এবং কনস্টেবল জসিম উদ্দীন।

চুয়াডাঙ্গা সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা ও আকন্দবাড়িয়া গ্রামের পাশেই জীবননগরের সিংনগর গ্রামের অবস্থান। বৃহস্পতিবার বিকালে থানার ৬ পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং সাদা পোশাকে সিংনগর গ্রামে আসামি ধরতে যান। তারা তিন বোতল ফেনসিডিলসহ গ্রামের মেহের আলীর ছেলে পলাশকে ধরে থানায় নেয়ার চেষ্টা করে। এ সময় গ্রামের কিছু লোকের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে।

এলাকাবাসী জানায়, সাদা পোশাকে এবং অপরিচিত লোকেরা গ্রামে ঢুকে গ্রামের একজনকে তুলে নেয়ার চেষ্টা করলে গ্রামের একাংশ প্রতিরোধের চেষ্টা করে। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্যরা গ্রামের সাধারণ মানুষকে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ‘সদর উপজেলার কয়েকটি গ্রামের পাশেই জীবননগরের সিংনগর গ্রাম। অভিযুক্ত পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গায় নতুন। তাই তারা ভালোভাবে গ্রাম চিনতে না পেরে আসামি ধরতে অন্য গ্রামে ঢুকে পড়েন। তাছাড়া তাদের গায়ে পুলিশের পোশাক ছিলো না। এতে পুলিশ বাহিনীর মর্যাদাহানি হয়েছে। এতে আমরা বিব্রত। এ কারণেই অভিযুক্ত পুলিশ সদস্যদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে