রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনাই যাচ্ছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ব্রুনাই যাচ্ছেন অপু বিশ্বাস। জানা গেছে, বাংলাদেশ থেকে সৃষ্টি কালচারাল সেন্টারের একটি দল যাচ্ছে ব্রুনাই, এই দলের সাথেই যাচ্ছেন।

ব্রুনাইয়ের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের আমন্ত্রণে আগামী ২৬ মার্চ বিকেলে বন্দর সেরি বেগওয়ানের ইমপায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার। সেখানেই পারফর্ম করবেন অপু।

পরে ৩১ মার্চ ব্রুনাইয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘গালা নাইটে’ অংশ নেবেন অপু। অনুষ্ঠানে বন্দর সেরি বেগওয়ানে অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্তকর্তা, ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সেখানে দেশাত্ববোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী বাংলা চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হবে। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানে অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ