,

জ্যাকলিনের হয়ে সাফাই গাইলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : ‘বাঘি ২’ ছবিতে একটি ‘আইটেম গান’ হিসেবে ব্যবহার করা হয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত ‘তেজাব’ ছবির সেই বিখ্যাত ও প্রবাদতুল্য গান ‘এক দো তিন’। তবে, এ ব্যাপারে একদম খুশি নন মূল ছবির অনেকেই, বিশেষ করে পরিচালক এন চন্দ্র। ‘এক দো তিন’-এর নতুন এই ‘জ্যাকলিন ফানার্ন্দেজ ভার্সন’কে সম্পূর্ণ ‘অনুভূতিহীন’ বলে আখ্যা দিলেন এই দুঁদে পরিচালক।

তবে, এমন পরিস্থিতিতে জ্যাকলিনের পক্ষে দাঁড়িয়েছেন তাঁর ‘রেস ৩’ কো-স্টার বলিউড ‘ভাইজান’ সালমান খান। গানটির কিছু অংশ নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করে সালমান লেখেন, গানটি ভালো লেগেছে। যদিও মাধুরীর সাথে মেলানো সম্ভব নয়, তবুও গানটিতে কোরিওগ্রাফার সরোজ খানের লিজেন্ডারি মুভমেন্টের প্রতি যথেষ্ট সুবিচার করার চেষ্টা করেছেন জ্যাকলিন।

যদিও এ কথা মানতে একেবারেই নারাজ ‘তেজাব’ পরিচালক এন চন্দ্র। এ-প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, কাজটি আমার ঠিক মনে হয়নি। এটিকে আমি ‘ক্রিয়েটিভ ভ্যানডালিজম’ বলতে চাই। এবং আমি চাই এ বিষয়ে একটি কঠিন আইন থাকুক।

বার্তা সংস্থা আইএএনএস-এর সাথে কথা বলতে গিয়ে এন চন্দ্র বলেন, তাঁরা ‘এক দো তিন’-এর এ হাল করবেন তা আমি ভাবতেও পারিনি। মাধুরীর জায়গায় আমি জ্যাকলিনকে ভাবতেও পারি না। এটা অসম্ভব। এটা অনেকটা সেন্ট্রাল পার্ককে বোটানিক্যাল গার্ডেনে পরিণত করার মতো বিষয়। মাধুরীর সেই নাচে ছিল মাধুর্য আর সরলতায় পূর্ণ- ওটা আপনি এখন কোথায় পাবেন!

তবে, এ-প্রসঙ্গে মুখ খুলতে একেবারেই নারাজ সেলিব্রিটি নারী কোরিওগ্রাফার সরোজ খান। তবে, একটি তথ্য জানিয়ে দিই, মাধুরীর মূল গানে যাঁরা তাঁর সাথে নেচেছিলেন, তাঁদেরই একজন গণেশ আচার্য। তিনিই ‘এক দো তিন’-এর জ্যাকলিন ফার্নান্দেজ ভার্সন-এর কোরিওগ্রাফ করেছেন।

আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ‘বাঘি ২’। তার আগে আসুন আমরা ‘এক দো তিন’-এর ১ মিনিট ৩৬ সেকেন্ডের রিডাক্সটা দেখে নিই। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে