রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে মাজারের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মাজারে ওরসের জন্য চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি খুন হয়েছে।

মঙ্গলবার রাতে চরণদ্বীপ ফখিরাখালী তুফান আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শাহ আলম (৫২) ওই এলাকার বাসিন্দা।

বোয়ালখালী থানার এসআই মো. ফারুক বলেন, “মঙ্গলবার মাজারের বার্ষিক ওরসের দিন গেইটে দানের টাকা তোলা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ হয়।

“এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় শাহ আলমের বুকে ধারলো অস্ত্রের আঘাত লাগে।”

গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই ফারুক।

শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ