,

বুবলীর নতুন মিশন শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির আলোচিত নায়িকা বুবলী। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি উপহার দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এ ছবিতেও তার নায়ক শাকিব খান।

সম্প্রতি একই নায়কের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর পরিচালক ওয়াজেদ আলী সুমন। আজ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

নতুন ছবি প্রসঙ্গে বুবলী বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবির শুটিং করার পর একটি বিজ্ঞাপনে অংশ নিই। কিছুদিন আগে কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ করি। ক্যাপ্টেন খান ছবির শিডিউল আগেই দিয়ে রেখেছি।

অন্যদিকে এ ছবির নায়ক শাকিব খান কলকাতায় অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তার সঙ্গে কথা বলেই এ ছবির শিডিউল ঠিক করা হয়েছে। আজ থেকে শুটিং শুরু হচ্ছে।’

এদিকে ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করার কথা ছিল উত্তম আকাশের। কিন্তু শেষদিকে এসে পরিচালক পরিবর্তন হয়েছে। তার জায়গায় পরিচালক হিসেবে এসেছেন ওয়াজেদ আলী সুমন। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজনা সংস্থাটির তৃতীয় ছবি এটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে