,

বৃহস্পতিবার শহরে ব্যাগ বহন করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 

news-image

বাংলাদেশের স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয়ভাবে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। ওই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ২২ মার্চ রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহরে পিঠে ঝুলানো ব্যাগসহ সব ধরনের সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।

তিনি বলেন, আমরা ওই দিন দেশব্যাপী এ অনুষ্ঠানে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিঠে এক ধরনের ব্যাগ বহন করা হয় যেটা ছাত্র বা যুবক শ্রেণি ব্যবহার করে। অনুষ্ঠানের দিন অর্থাৎ ২২ মার্চ এ ধরনের কোনো ব্যাক-প্যাকসহ কোনো রকম ব্যাগ বহন করতে দেব না। ধারলো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন বস্তুও বহন করতে দেয়া হবে না।

ওইদিন সচিবালয়ে বেলা ৩টার পর কেউ প্রবেশ করতে পারবে না। যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন, তারাও বের হতে পারবেন না বলে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, কারণ সারাদেশে এ দিন বিরাট জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে