,

‘রেস থ্রি’ লুকে সালমান

news-image

বিনোদন ডেস্ক : আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান। ছবিটির শেষ দিকের শ্যুটিংয়ে এখন আবুধাবিতে অবস্থান করছেন ভাইজান। এ বছরের আলোচিত ও অন্যতম প্রতীক্ষিত ছবি এটি।

সোমবার (১৯ মার্চ) ‘রেস থ্রি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। ‘দাবাং’ তারকা টুইট করে তার আকর্ষণীয় লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পোস্টারটিতে গায়ে কালো শার্ট ও গলায় টাই পরে ফরমাল পোশাকে হাজির হয়েছেন তিনি।

পোস্টারটির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘এই সপ্তাহে ‘রেস থ্রি’ পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ছবিতে আমার নাম সিকান্দার। ‘রেস থ্রি’ আসছে এই ঈদেই’।

রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, শাকিব সেলিম প্রমুখ।

১৫ জুন ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে