,

সোমবার ফিরছে ১৭ বাংলাদেশির মরদেহ

news-image

নিউজ ডেস্ক : নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় নিহত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির মরদেহ সোমবার (১৯ মার্চ) বাংলাদেশে আনা হচ্ছে।

নেপালে অবস্থানরত ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, সোমবার এয়াফোর্সের বিশেষ এয়ারক্রাফটে মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। তার আগে তাদের স্বজনদের ইউএস-বাংলার এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হবে।

তিনি আরো জানান, রোববার (১৮ মার্চ) বিকেল ৪টা থেকে মরদেহগুলো পর্যায়ক্রমে গোসল করানো হবে। রাত ৮টার মধ্যেই গোসল শেষে মরদেহগুলো প্রক্রিয়াজাত করা হবে। এরপর সোমবার সকাল ৬টায় নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নেওয়া হবে। সকাল ৮টায় সেখানে জানাজা শেষে ১৭ মরদেহ বিমানবন্দরে নেওয়া হবে।

প্লেন দুর্ঘটনায় আরও ৬ জনের মরদেহ শনাক্ত

শনাক্ত হওয়া মরদেহগুলো হলো- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, প্লেন বিধ্বস্তের ঘটনায় আরো ছয়জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি-না বা থাকলেও কতোজন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তিনি জানান, এখন পর্যন্ত শনাক্তকৃত ১৭ বাংলাদেশির মরদেহই স্বজনরা দেখেছেন। আরো চার বাংলাদেশির মরদেহ শনাক্তকরণ শেষ পর্যায়ে রয়েছে। বাকি পাঁচজনের ডিএনএ টেস্ট করতে হবে। এক্ষেত্রে এখান থেকে সেম্পল দেশে নিয়ে যাওয়া হবে। দেশের স্বজনদের সেম্পলও নেওয়া হচ্ছে। সেখানে ম্যাচ করলেই আমরা পাঁচজনকে সনাক্ত করতে পারবো। যাদের শনাক্ত করা যাচ্ছেন না, তাদের সবার মরদেহই নিয়ে যাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে