,

ফি-ফগ ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হাঁটবেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২১ থেকে ২৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ফি-ফগ’-এর ১৩তম আসর। এতে প্রদর্শিত হবে পূর্ণিমা অভিনীত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটি।

ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ফি-ফগ’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। উৎসবে লাল গালিচায় হাঁটবেন দেশীয় চলচ্চিত্রের এ জনপ্রিয় নায়িকা।

প্রতিক্রিয়ায় শুক্রবার গ্লিটজকে তিনি বলেন, “এই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছি। এটা আনন্দের ব্যাপার। আমি যাচ্ছি এতে অংশ নিতে। চলচ্চিত্রটি দেশের খুব বেশি হলে মুক্তি পায়নি। ওইরকম সিনেমা হলে কমার্শিয়ালি হিট করবে এমন ছবিও ছিল না। তবে চলচ্চিত্রটির গল্প ভালো, নির্মাণ ভালো। বাইরে প্রদর্শিত হচ্ছে এটা সম্মানের।”

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি বলেন, “চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম থেকে পাঠানো হয়েছে উৎসবে। প্রথম চলচ্চিত্র প্রথম সন্তানের মতোই। যাক ঘুরে আসুক আন্তর্জাতিক উৎসবে। দেশের জন্য সুনাম বয়ে আনলে এটি হবে গৌরবের।”

গতবছর ঈদ উল ফিতরে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি দেশের কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ‘টু বি কন্টিনিউড’।

চলচ্চিত্রটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে