,

শিগগিরই সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরবো

news-image

বিনোদন ডেস্ক : শ্যুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাজধানীর উত্তরার আপন ঘর ১ শ্যুটিং স্পটে সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (১৬ মার্চ) ঊর্মিলা বলেন, ‘শ্যুটিং করতে গিয়ে আমি প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে কাতরাতে থাকি। সেসময় আমার এমন অবস্থা দেখে অপূর্ব ভাই, শবনম ফারিয়াসহ সেটের সবাই ধরাধরি করে আমাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়’।

ক্রিসেন্ট হাসপাতাল থেকে ঊর্মিলাকে এখন মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। তার কিডনিতে পাথর পাওয়া গেছে। ডাক্তার জানিয়েছে খুব শিগগিরই অপারেশন করতে হবে।

এই লাক্স তারকা আরও বলেন, ‘এখন অনেকটা ভালো অনুভব করছি। ডাক্তার আমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিনের মধ্যে অপারেশন করা হবে। এরপর সপ্তাহখানেক বিশ্রাম নিতে হবে। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরবো।’

এর আগেও ২০১৭ সালে ঘাড়ের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উর্মিলা। তখন কিছুদিন চিকিৎসা নেবার পর পুনরায় কাজে ফেরেন তিনি।

ঊর্মিলা ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। বর্তমানে ছোট পর্দায় ব্যস্ততম একজন অভিনেত্রী তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে