,

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১

news-image

বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে। বুধবার রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও তাদের আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে কুরুক পাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫) ও তাদের শিশু সন্তান সিতু ম্রো (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)। বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা মিয়ানমার চলে যাচ্ছিল। এই সময় সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হন এবং আহত হন চারজন। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।

সেক্টর কমান্ডার আরো জানান, আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু পরিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে