,

টানা চতুর্থবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত মারকেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মারকেল। জার্মানিতে নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছিল অ্যাঙ্গেলা মারকেল চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় দেশটিতে সে সংকট কেটে গেল।

ধারণা করা হচ্ছে- এবার মারকেল শেষ মেয়াদে দায়িত্বপালন করতে যাচ্ছেন। বুধবার জার্মান সংসদে চ্যান্সেলর নির্বাচন করা হয়। নির্বাচনে মারকেল পেয়েছেন ৩৬৪ ভোট এবং বিপক্ষে ভোট পড়েছে ৩১৫টি। খবর বিবিসির।

এছাড়া ভোট দেয়া থেকে বিরত ছিলেন নয়জন সংসদ সদস্য। নির্বাচনের পর প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার মারকেলকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়াবেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একটি ডানপন্থী জোটের উত্থান হয় এবং জার্মানির সব প্রধান রাজনৈতিক দলকে দুর্বল করে শক্তিশালী জোট হিসেবে আবির্ভূত হয়। এতে মারকেলের দল সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়।

ফলে জার্মানিতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থায় মারকেল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জোট সরকার গঠনে বাধ্য হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে