,

নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কাজী হায়াৎ

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াৎ। সম্প্রতি তিনি চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তার বড় ছেলে কাজী মারুফের কাছে যান।

সেখানে ‘আম্মাজান’ খ্যাত এই নির্মাতা মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৩ মার্চ) নিউ ইয়র্ক থেকে মোবাইলে কাজী মারুফ বলেন, ‘বাবা চিকিৎসা নিতে এখানে এসেছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন’।

এদিন মারুফ তার ফেসবুকে কাজী হায়াতের কিছু ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কাজী হায়াৎ।

ছবির ক্যাপশনে মারুফ লিখেন, বাবার হার্টের রিং পরানোর জন্য ডাক্তার শর্মাকে ধন্যবাদ। এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ২০০৫ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করার জন্য আবারও ডাক্তার জাহাঙ্গীর কবিরকেও ধন্যবাদ জানাচ্ছি।

কিছুদিন আগে কাজী হায়াৎ জানিয়েছিলেন, ১৯৯৩ সালে তার হার্টে প্রথম ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। ২০০৫ সালে তার হার্টে আবার ব্লক ধরা পড়লে ওপেন হার্ট সার্জারি করতে হয়। এরপর দীর্ঘদিন তিনি ভালো ছিলেন। কিন্তু বেশ কিছুদিন আগে তার হার্টে ফের ব্লক ধরা পড়ে। যে কারণে তিনি যন্ত্রণায় ভুগছিলেন। অভিনয় ও নির্মাণেও নিয়মিত হতে পারছিলেন না।

অসুস্থতার পাশাপাশি কাজী হায়াৎ আর্থিক সংকটেও পড়েন। তাই নিজের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়েছে বহু ‘সুপারহিট’ ছবির এই নির্মাতাকে। সম্প্রতি তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে