,

রেখার কারণেই আজও বিয়ে করেননি সালমান!

news-image

বিনোদন ডেস্ক : ৫২ বছর বয়স হলে কী হবে সালমান খান কিন্তু এখনো মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর অফ বলিউড। অভিনীত সিনেমার মতোই তার লাভ লাইফ বরাবর খবরের শিরোনামে থেকেছে।

ঐশ্বরিয়া রাই হোক বা ক্যাটরিনা কাইফ‚ বহু নায়িকার সাথেই গভীর সম্পর্ক ছিল সালমানের। তবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন উনি এখনো বিয়ে করেননি অভিনেত্রী রেখার জন্য! বিশ্বাস হচ্ছে না তো? পুরোটা পড়লেই বুঝতে পারবেন।

একবার রেখা জানিয়েছিলেন, উনি যেখানেই যেতেন সালমান খান ওকে ফলো করতেন। অন্যদিকে সালমান জানিয়েছেন, যখন রেখা ওর পড়শি ছিলেন‚ রেখা যে যোগ ক্লাসে যেতেন সালমানও সেখানে ভর্তি হন নায়িকার এক ঝলক দেখা পাওয়ার জন্য। একই সাথে সল্লু ভাই জানিয়েছেন, উনি যখন ছোট ছিলেন রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন।

এখানেই শেষ নয়‚ সালমান আরও জানিয়েছেন, একমাত্র রেখার কারণে উনি এখন অবধি অন্য কাউকে বিয়ে করেননি।

রেখা জানিয়েছেন‚ সালমান ওকে বরাবর বিয়ে করতে চেয়েছেন বলেই ওদের অভিনীত প্রথম ছবির নাম ছিল ‘বিবি হো তো অ্যায়সি’।

এতক্ষণে নিশ্চই বুঝতে পেরে গেছেন সবটাই মজা করে বলেছেন ওরা। কিন্তু বলিউডের প্লে-বয় সালমান একাধিক নারীর সাথে প্রেম করেছেন।

শোনা যায়, অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সাথে বিয়ে ঠিক হয়ে যায় সালমানের। এমনকি বিয়ের কার্ড অবধি ছাপা হয়ে গিয়েছিল ওদের। কিন্তু সেই সময় সঙ্গীতা জানতে পারেন লুকিয়ে সালমান অন্য এক অভিনেত্রীর সাথে প্রেম করছেন। ফলে বিয়ে ভেঙে যায় ওদের।

অভিনেত্রী সোমি আলিও জানিয়েছেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের কারণে সালমানের সাথে সম্পর্ক ভেঙে যায় ওর।

ইদানিং কয়েক বছর ধরে শোনা যাচ্ছে- সালমান নাকি ইউলিয়া ভান্টুরের সাথে প্রেম করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে