,

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিকল্প খোঁজার আহ্বান জাতিসংঘের উপদেষ্টার

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিকল্প বিবেচনার আহ্বান জানালেন গণহত্যা প্রতিরোধ বিষয়ে সংস্থাটির বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং।

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।
আদামা দিয়েং বলেন, সমস্যার মূল কারণ নিরসন করতে হবে। সংঘটিত অপরাধের জবাবদিহি করতে হবে, রোহিঙ্গাদের রাষ্ট্রহীন অবস্থার অবসান ঘটাতে হবে এবং তাদের নাগরিকত্বের বিষয়টি যথাযথভাবে ও সুনির্দিষ্টভাবে সমাধান করতে হবে।

রোহিঙ্গাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠানো উচিত হবে না উল্লেখ করে তিনি বলেন, আমি যা শুনেছি ও দেখেছি তা থেকে স্পষ্ট যে অধিকাংশ রোহিঙ্গাই দেশে ফিরে যেতে চায়, তবে তা নিরাপদে, মর্যাদার সাথে এবং তাদের মৌলিক অধিকার নিয়ে। তাদেরকে আরও নৃশংসতার ঝুঁকি থেকে বাঁচাতে হবে।

জাতিসংঘের এই বিশেষ উপদেষ্টা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে। মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি সৃষ্টি করা এবং অন্য নাগরিকদের মতো একই অধিকার দেয়া।

তিনি আরও বলেন, কক্সবাজারে আমি যা দেখলাম, তা এক মানবিক বিপর্যয়। আর এতে মিয়ানমারের দায় সুস্পষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায়ও এর দায় এড়াতে পারে না। মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, জীবিত দগ্ধ ও অপদস্থ করা হয়েছে।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের ওপর ঘটা লোমহর্ষক অত্যাচারের বিবরণ শোনেন আদামা দিয়েং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে