রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনের জন্য নয়, কোনোদিন ফিরবে না পিয়াস

news-image

নিউজ ডেস্ক : নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামে। পিয়াসের বাবা সুখেন্দু বিকাশ রায় নলছিটি উপজেলার চন্দ্রকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

মা পূর্ণিমা রায় বরিশাল নগরীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিয়াস গোপালগঞ্জের সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ থেকে ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এ বছরের ৫ মার্চ তার পরীক্ষা শেষ হয়। পিয়াস রায়ের বাবা সুখেন্দু বিকাশ রায় জানান, নেপালে পিয়াসের বন্ধুরা রয়েছে। এর আগেও দেশের বাইরে ঘুরতে গেছেন পিয়াস। নেপালের উদ্দেশে রওয়ানা হবার আগে সোমবার সকালে ও সর্বশেষ প্লেনে ওঠার আগে সোয়া ১১টার দিকে মায়ের সাথে ফোনে কথা হয়। এরপর থেকে পিয়াসের সাথে কোন যোগাযোগ নেই যা জেনেছেন টেলিভিশনের খবরে জানতে পেয়েছেন।

ফেসবুকে পিয়াস লিখেছেন, ৫ দিনের জন্য দেশ ছেড়ে যাচ্ছেন। ‘৫ দিনের জন্য আমার দেশ টাটা।’ কিন্তু পিয়াস যে পৃথিবী ছেড়েই চলে যাবেন তা কে জানতো।

এদিকে সন্তান হারিয়ে পরিবারে এখন শোকের মাতম। দুই ভাই বোনের মধ্যে পিয়াস রায় ছিল বড়। তার বোন শুভ্রা রায় রাজধানীর নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ