,

বিমানে ওঠার আগে সোনামনি লিখেছিল ‘তৃতীয় হানিমুন’

news-image

নিউজ ডেস্ক : মেয়েটির ফেসবুক আইডি নেইম সোনামনি। যাচ্ছিলেন নেপাল। লিখেছিলেন এটা তাদের তৃতীয় হানিমুন। কিন্তু এই হানিমুনে তাঁদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি যাচ্ছিলেন প্রিয় মানুষ মেহেদী হাসান অমিওর সাথে।

মেহেদী হাসানের খোঁজ পাওয়া গেছে। তিনি আহতদের তালিকায় নেপালের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু জীবিতদের তালিকায় সোনামনির নাম নেই। যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ছবি তুলেছিলেন। কিন্তু সেসব ছবি এখন শুধু দুঃখই দিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ছবি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত দুই সিনিয়র কর্মকর্তা উম্মে সালমা ও নাজিয়া আফরিন ইউএস বাংলার ফ্লাইটে আজ নেপাল যাবার সময় বিমান বন্দর থেকে বেলা ১২ টার দিকে ছবি তুলে সালমার ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিও এখন কষ্টের আরেক নাম।

এরকম বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। যেগুলোর জন্য শুধু হাহাকার তৈরি হচ্ছে। আজ দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৭১ জনকে নিয়ে ইউএস-বাংলার বিমানটি ছেড়ে যায়। সেখানে দুপুর ৩ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে