,

বাগদাদ দখলে তুমুল লড়াই, ১ হাজার সেনা নিহত

iraq war-3ডেস্ক রির্পোট : ইরাকের ইসলামিক স্টেটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী বিমান হামলা অব্যাহত রাখলেও জঙ্গি সংগঠনটি এখন বাগদাদের এক মাইল দূরত্বে অবস্থান করছে।বাগদাদ দখলের জন্য তারা তারা ইরাকি ও বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালাচ্ছে।সোমবার বাগদাদ থেকে মাত্র এক মাইল পশ্চিমে তীব্র লড়াই হয়েছে। এতে এক দিনেই ইরাকের ১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

বাগদাদের নিকটবর্তী অনেক শহর ও গ্রাম এখন আইএসের দখলে।দা ফাউন্ডেশন ফর রিলিফ অ্যান্ড রিকনসিলিয়েশন ইন দা মিডল ইস্ট জানায়, বাগদাদ থেকে মাত্র এক মাইল দূরে অবস্থান করছে আইএস যোদ্ধারা।ফেসবুকে এক বিবৃতিতে সংগঠনটি বলছে, ‘ বাগদাদে প্রবেশ থেকে ইসলামিক স্টেট মাত্র ২ কিলোমিটারেরও কম দূরত্বে আছে। এমনটা কখনো হবে না বলে বলা হয়েছিল কিন্তু এখন প্রায় তাই হলো।’

বাগদাদের খ্রিস্টান ধর্মগুরু ক্যানন এন্ড্রু হোয়াইট ফেসবুকে লিখেছেন,‘ইসলামিক স্টেট বাগদাদের ১০ কিমির মধ্যে চলে এসেছে। গতকাল তারা ১ হাজারের বেশি ইরাকি সৈন্যকে হত্যা করেছে। ঘটনাবলী খুবই খারাপ। যেমনটা আমি বলেছিলাম যে সব সামরিক বিমান হামলা ব্যর্থ হয়েছে। এখন আমাদের দরকার শুধু প্রার্থনা।’বিমান হামলার দ্বারা বাগদাদের ৪০ মাইল দূরে জঙ্গিদের অগ্রযাত্রা থামিয়ে দেয়া গেলেও সকালের দিকে তারা বাগদাদ অভিমুখে অগ্রসর হচ্ছে।

ইসলামিক স্টেটের এই অগ্রযাত্রার খবর এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন যে  এই জঙ্গি সংগঠনের ক্ষমতাকে তারা খাটো করে দেখেছিলেন।


সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ