,

আলমগীরের সিনেমায় বৈশাখ মাতাবেন ঋতুপর্ণা-শুভ

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। আলমগীরের সিনেমায় এবার বৈশাখ মাতাবেন ঋতুপর্ণা-শুভ। এরই মধ্যে সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। বেশ প্রসংশিতও হয়েছে সিনেমার পোস্টারটি।

লক্ষ্য করা যাচেছ বেশ জোরে-সোরেই সিনেমাটির প্রচারণা চলছে। আলমগীর জানান, শিগগিরই ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে ছবির গানগুলো। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে। আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।

ছবিতে শুভ-ঋতুপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। এ চলচ্চিত্রের মধ্যদিয়েই একজন সংগীত পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার। তার সুর সংগীতে এই চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন আঁখি আলমগীর। সিনেমাটিতে গান গেয়েছেন আঁখি আলমগীর, মনির খান, কোনাল প্রমুখ।

পরিচালক হিসেবে এটি আলমগীরের ষষ্ঠ ছবি। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তারই লেখা। এর আগে সংলাপ লেখার অভিজ্ঞতা থাকলেও কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে আলমগীরের অভিষেক হলো বলা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে