রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে কাঁদলেন ঐশ্বরিয়া! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ক্যামেরার সামনে প্রকাশ্যে কাঁদলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এটা কোনো ব্যাপারই না বলিউড অভিনেত্রীর কাছে। কারণ আগেও বহুবার কেঁদেছেন তিনি। কিন্তু কষ্ট পেয়ে কেঁদেছেন কি? হয়তো না। কারণ এবারের কান্না ক্যামেরার সামনে হলেও এটা কোনো অভিনয় ছিল না। বাবার কথা বলতে গিয়েই তিনি কেঁদেছেন। বচ্চনবধূর সেই ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

জি নিউজের খবর, বেশ কয়েক বছর ধরেই ‘স্মাইল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া। যেখানে শিশুদের হাসি ফিরিয়ে দেওয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন বচ্চনবধূ। অর্থাৎ, অসহায় শিশুরা যাতে ভালভাবে বেঁচে থাকতে পারে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেই চেষ্টাই চালান সাবেক এই বিশ্ব সুন্দরী।

‘স্মাইল ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই বাবা কৃষ্ণরাজ রাই-এর কথা মনে পড়ে যায় নায়িকার। এরপর আর কান্না চেপে রাখতে পারেননি তিনি। তার জীবন গঠনে বাবার ভূমিকা কতটা, এটা প্রকাশ্যে এনে যেন অতীতে হারিয়ে যান ঐশ্বরিয়া। আর রাই সুন্দরীকে কান্নার এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

https://youtu.be/wPF1CtbYbLI

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার