,

যৌথ প্রযোজনার অনুমতি মেলেনি শাকিবের ‘চালবাজের’

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তির অপেক্ষায় আছে শাকিবের ‘চালবাজ’ ছবিটি। শুরুর দিকে ছবিটি যৌথ প্রযোজনায় হচ্ছে শোনা গেলেও এখন বলা হচ্ছে ভারতীয়। কারন সিনেমাটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রের চিত্রনাট্য প্রিভিউ কমিটি কর্তৃক অনুমতি পায়নি।

প্রিভিউ কমিটির সদস্য পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তারা অনেক আগেই আমাদের কাছে অনুমতি চেয়ে স্ক্রিপ্ট জমা দিয়েছিলো। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু ত্রুটি পাই। যার কারণে যৌথ প্রযোজনার সিনামা হিসেবে অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে শুটিংয়ের সময় পরিচালক হিসেবে কলকাতার জয়দীপ মুখার্জীর সাথে বাংলাদেশের অনন্য মামুনের নাম শোনা গিয়েছিলো। কিন্তু সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে মামুনের নাম নেই।

আসছে এপ্রিলে সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পরবর্তীতে বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবার কথা রয়েছে।

‘চালবাজ’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শুভশ্রী। সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করার কথা ছিলো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের। এখন প্রযোজক হিসেবে রয়েছে শুধু ভারতীয় এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে