,

অনেকেই সমবেদনা জানাচ্ছিল, আমার কি ক্যান্সার হয়েছে?

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়েটাকে এতো ফোকাস করার মতো কিছু নেই। একটা মানুষের ফাইনাল ডেস্টিনেশন কখনো বিয়ে হতে পারে না। সোমবার রাতে বেসরকারি রেডিও স্টেশন জাগো এমএম-এর লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপস্থাপকের এক প্রশ্নের তিনি একথা বলেন।

এ সময় উপস্থাপক সারিকার সঙ্গে জড়িয়ে দু’একজনের নাম ছড়িয়ে পড়ার গুঞ্জনের কথা তুলে ধরেন। তখন সারিকা বলেন, যাদের নিয়ে এমন গুঞ্জন ছড়ানো হচ্ছে তাদের সঙ্গে ১০/১২ আগে থেকেই কাজ করেছি, কিছু হওয়ার থাকলে তো আগেই হতো। এটা নিয়ে এতো বড় ইস্যু করার কিছু নেই। এর কোনো ভিত্তি নেই।

সারিকা আরও বলেন, আমার জীবনে ডিভোর্সের বিষয়ে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল, অনেকেই আমাকে সমবেদনা জানাচ্ছিল। কিন্তু কেন? আমার কি ক্যান্সার হয়েছে? বিয়ে যেমন জীবনের অংশ, ডিভোর্সও জীবনের অংশ। এখানে দুঃখের কিছু নেই, সুখেরও কিছু নেই।

নিজের জীবনে কোনো হা হুতাশ নেই দাবি করে অভিনেত্রী বলেন, আমি ভুল থেকে শিখি। আমি মানুষজকে বিশ্বাস করি, কেউ বিশ্বাস ভাঙলে আঘাত পেতাম। এখন সেটায় আমি মানসিকভাবে প্রস্তুত থাকি। কেউ যদি আঘাত করেও তাতে আমি যেন আহত না হই এমন চিন্তা মাথায় থাকে।

কাজের জায়গা একদমই পেশাদার বলে জানান সারিকা। তিনি বলেন, এখানে ব্যক্তিগত কোনো বিষয় আসে না। আমার শত্রুর সাথেও যদি কাজের ক্ষেত্রে দাঁড়াতে হয়, আমার সমস্যা নেই। কাজের জায়গাটা হলো আমার শতভাগ ডেডিকেশন থাকবে। সেখানে আমি এক ভাগও কম করবো না। কাজের প্রতি আমার শ্রদ্ধা রইবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে