,

জন্মদিনে প্রেমিককে ‘ভালবাসি’ বললেন জাহ্নবী কাপুর

news-image

বিনোদন ডেস্ক : একুশ বছরে পা দিলেন জাহ্নবী কাপুর। কিন্তু ২১ বছরের জন্মদিনে এবার আর মাকে কাছে পেলেন না বনি কাপুরের মেয়ে। আর তাই একুশের জন্মদিনে এবার বাবা এবং বোনের সঙ্গে কাটালেও, মাকে যেন প্রতি মুহূর্তে অনুভব করছেন জাহ্নবী।

শ্রীদেবী কন্যার জন্মদিন উপলক্ষে তাকে যেন কেউ মায়ের কথা মনে না করান, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন বনি কাপুর। সেই কারণেই সোনাম কাপুর থেকে শুরু করে বাবা বনি কাপুর, প্রত্যেকেই জাহ্নবীকে যেন আগলে রাখতে শুরু করেছেন। আর এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না শ্রীদেবীর মেয়ের ‘বিশেষ বন্ধু’ অক্সত রঞ্জনও।

জাহ্নবীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অক্সত। শুভেচ্ছার প্রেক্ষিতে অক্সতকে ‘আই লাভ ইউ’ বলেছেন জাহ্নবী। সোশ্যাল সাইটে জাহ্নবী এবং অক্সত’র সেই কথোপকথন প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত পরিচালক গৌরি শিন্দের ‘ডিয়ার জিন্দেগি’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের সময় বনি কাপুর, শ্রীদেবী এবং জাহ্নবীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় অক্সতকে। এরপর থেকেই জাহ্নবী এবং অক্সতের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। বর্তমানে ম্যাসাচুসেটসের বস্টনের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অক্সত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে