,

নীরবতা ভেঙে যা বললেন বনি কাপুর

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রীদেবীর অকালপ্রয়াণের পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। শ্রীদেবীর মৃত্যু এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ বলিউডে আলোড়ন ফেলে দিয়েছে। মেয়ে জাহ্নবী মা’কে নিয়ে নিজের অনুভূতির কথা জানানোর পরে নীরবতা ভাঙলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও। জানালেন ঠিক কী ঘটেছিল সেদিন।

দীর্ঘদিনের বন্ধু এবং শেয়ার বিশেষজ্ঞ কমল নাহতার সঙ্গে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ সেই রাতের কথা বিস্তারিত ভাবে জানিয়েছেন বনি। পুরো ঘটনাটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন নাহতা।

টুইট অনুযায়ী, শ্রীদেবীকে চমকে দেওয়ার জন্যই দ্বিতীয়বার দুবাই গিয়েছিলেন বনি। স্ত্রীর জন্য সারপ্রাইজ ডিনারের আয়োজনও করেছিলেন তিনি। দুবাইয়ের জুমিরাহ এমিরেটস টাওয়ার হোটেলের ২২০১ নং ঘরে ছিলেন কাপুর দম্পতি।

নাহতা আরও লিখেছেন যে, ডিনারে যাওয়ার আগে গোসল করতে গিয়েছিলেন শ্রীদেবী। অন্যদিকে সোফায় বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলায় মগ্ন ছিলেন বনি। গোসল ঘরে ২০ মিনিট অতিক্রান্ত হয়ে গেলেও শ্রীদেবী বেরোননি। তখনই উদ্বিগ্ন হন বনি। একাধিকবার শ্রীদেবীকে ডাকতে থাকেন।

বহুবার ডাকা সত্ত্বেও শ্রীদেবী দরজা না খোলায় ভয় পেয়ে গিয়েছিলেন বিখ্যাত প্রযোজক। এরপরই দরজায় ধাক্কা মারেন তিনি। ভেতর থেকে দরজা আটকানো না থাকায় প্রথম ধাক্কাতেই খুলে যায়। তার পরের দৃশ্যের কথা বলতে গিয়ে বেশ ভেঙে পড়েছিলেন বনি।

শ্রীদেবীর সঙ্গে নিজের দাম্পত্য জীবনের প্রসঙ্গে প্রশ্ন ওঠায় বনি জানিয়েছেন, ২৪ তারিখ সকালেও তার সঙ্গে শ্রীদেবীর কথা হয়েছিল। কিন্তু নিজের দুবাই আসার কথা তিনি লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রীর থেকে। দুবাইয়ের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ হোটেলে পৌঁছান বনি।

তিনি আরও জানিয়েছেন, ২৪ বছরের বিবাহিত জীবনে মাত্র দু’বার, নিউ জার্সি এবং ভ্যানকুভারে শ্যুটিংয়ের কাজে বনিকে ছেড়ে বিদেশ যেতে হয়েছিল শ্রীদেবীকে। সেই দু’ বারেও নিজের বন্ধুর স্ত্রীকে শ্রীদেবীর দেখাশোনা করতে পাঠিয়েছিলেন বনি। তাছাড়া কখনও তাকে ছাড়া একা বিদেশ যাননি শ্রীদেবী। দুবাইয়ে গিয়ে প্রথম দু’দিনের জন্য একা থাকতে হয়েছিল শ্রীদেবীকে।

শ্রীদেবী ছাড়া এই জগতে আজ একদমই একা পড়ে গিয়েছেন বনি। স্মৃতি রোমন্থন করতে বসে বারবার তার সঙ্গে প্রথম দেখার দৃশ্যই ফুটে উঠছে বনি কাপুরের চোখের সামনে। সেই স্মৃতি বুকে নিয়েই নিজের বাকি জীবন কাটাতে চান বনি। এমনটাই তিনি জানিয়েছেন নাহতাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে