,

ওএমএসে চালের কেজি ৩০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী রোববার থেকে যেকোনো ব্যক্তি জনপ্রতি পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে জেলাতে হলেও পরে উপজেলা পর্যায়ে ওই চাল বিক্রি শুরু করবে খাদ্য অধিদপ্তর।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া ওএমএস কর্মসূচির জন্য প্রতি ডিলারকে এক টন করে চাল বরাদ্দ দেওয়া হবে। এরই মধ্যে ওএমএসে ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার। আজ বৃহস্পতিবার থেকে ওই চাল বিক্রির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অর্থাৎ ডিলাররা বিক্রির জন্য চাল উত্তোলন শুরু করেছেন। সারা দেশে ওই চাল বিতরণ শুরু করতে আরও দু-এক দিন সময় লাগতে পারে। অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে এই চাল দেওয়া হবে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘গরিব মানুষকে কম দামে চাল দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আমরা এ দুটি কার্যক্রম চালু করতে যাচ্ছি। আশা করি, এতে বাজারে চালের দামের ওপরে প্রভাব পড়বে। দাম কিছুটা কমে আসবে।’

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর—এই পাঁচ মাস চাল বিতরণ করা হবে। এ কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘মানুষের চাহিদার কথা চিন্তা করে এবার আমরা খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসে উন্নত মানের সেদ্ধ চাল দেব।’

বর্তমানে সরকারের গুদামে মজুত আছে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল ও ৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে